জীবনের মধ্য গগনে আমি, মনে হয় যেন গোধূলি বেলায়৷ অন্ধকার নামিছে মধ্যম গতিতে, এমনি সময় সন্তর্পণে তুমি এলে৷ অন্ধকার নয়, ঊষার আলো হয়ে এলে আমার জীবনে৷ অন্ধকারকে বিদায় দিয়ে এখন আমি আলোর পথের যাত্রী৷ নতুন করে বাঁচার আসায়, রঙিন স্বপ্নে বিভোর আমি৷ এমন সময় চলে গেলে তুমি, কোন কিছু পূর্বাভাস না দিয়ে৷ মধ্য গগনে সূর্যটা ডুবে গেল৷ অন্ধকারে ছেয়ে গেল আকাশ৷ তুমি হারিয়ে গেলে চিরতরে, তোমারই দেয়া আলোর পিঠে অন্ধকারে৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।